হাইকোর্টে তলব লিখিত আদেশ, ড. ইউনূসকে
স্টাফ রিপোর্টার :
নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গ্রামীণ টেলিকমের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টে তলবের লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষরের পর এই আদেশ লিখিত আকারে প্রকাশ করা হয়।
লিখিত আদেশে হাইকোর্ট আগামী ১৬ মার্চ সকাল ১১টায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানকে আদালতে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে। লিখিত আদেশে বলা হয়, গত ৬ ডিসেম্বর হাইকোর্ট পিটিশনারদের চাকরিতে পুনর্বহালের জন্য আদেশ দিয়েছিলেন।