মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মাই টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ঢাকার হাতিরঝিল মাইটিভির ভবনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের গতকাল শনিবার সমাপনী দিনে এ সম্মাননা দেওয়া হয়। চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী মোক্তার হোসেনের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন ডিএমডি আসপিয়া উদ্দিন, পরিচালক (বার্তা) জেকের উদ্দিন সম্রাট, পরিচালক ও সেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি, বার্তা প্রধান মাহামুদুল হাসান ফয়সাল, বার্তা সম্পাদক পেস্ট্রিক ডি কস্তা, আতিকুর রহমান তিতাসসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগন। মোক্তার হোসেন সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের মৃত আয়নাল খানের পুত্র । তিনি ৬ বছর যাবত মাইটির মুন্সীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি বলেন, কোন প্রাপ্তিই ছোট না । এ এওয়ার্ড প্রাপ্তিতে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মাইটিভি পরিবারের সকলের নিকট কৃতজ্ঞতা । এতে দায়িত্ব আরও বেড়ে গেল ।