স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালির কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ সাজা এবং শাস্তির দাবিতে আজ শনিবার মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এ দিন সকাল সাড়ে ১০ টায় মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্ধোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
সাধারন সম্পাদক এম জামাল হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, অর্থ সম্পাদক সাইদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব। আইন বিষয়ক সম্পাদক তুষার আহম্মেদ, প্রকাশনা সম্পাদক রাজ মল্লিক, সহ শিক্ষা প্রশিক্ষন সম্পাদক সালমান হাসান।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসনে হাসানুল কবির, কার্যকরী সদস্য কাজি বিপ্লব হাসান সহ উপজেলা অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বরেন সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্ক্কিির কে পরিকল্পিত ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ৯ দিন পর ও খুনিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ দাবি জানান।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি নোয়খালীর কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামিলীগের দুপক্ষের মাঝে সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান।