মুন্সীগঞ্জে চোরমর্দন যুব দাতব্য সংস্থার উদ্বোধন ও নগদ সহায়তা প্রদান
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চোরমর্দন যুব দাতব্য সংস্থার উদ্বোধন, অসহায় ও এতিম শিশুর মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার চোরমর্দন উত্তর পাড়া বালুরমাঠে মো. আঃ আলিমকে সভাপতি ও মোঃ নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭০সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন রশুনিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন শেখ।
এসময় একজন এতিম ও ৪টি অসহায় পড়িবারের মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়।
রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন শিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজি আলাউদ্দিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সামছুল হক, মো.নূরউদ্দিন শিকদার, ইসলাম শেখ, সংগঠনের সহ সভাপতি ফিরুজ মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব শাওন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম রানা,সহ অর্থ সম্পাদক হারুন শেখ প্রমুখ।#