শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

মোঃ রবিউল ইসলাম, সদর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহবাগের তরুণ সংঘ আয়োজিত শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ রাত ৮ টায় অনুষ্ঠিত হয়েছে।

খেলায় চ্যাম্পিয়ন হয়েছে অন্তর আর এক্স দল ও রানার্স আপ হয়েছে আর এস টেকনোলজি ওল্ড দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি জনাব আব্দুল হাকিম।
বিশেষ অতিথি:আরিফুর রেজা ইমন, দপ্তর সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

সাংবাদিক মোঃ রুবেল আলী, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা।
নাসরিন জামাল মহিলা ভাইস চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা । এডভোকেট আব্দুর রহিম, নওশাবা নেহা প্রফেসর শাহ নেয়ামতুল্লাহ কলেজ,
নাজনীন খাতুন জিনিয়া, সমাজসেবক ১,২,৩, নং ওয়ার্ড
রাজু আহমেদ কাউন্সিলর প্রার্থী, ৩ নং ওয়ার্ড,
রমজান ইসলাম সোহান, সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগ।

খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন তরুণ সংঘের সভাপতি মসিউল করিম বাবু সাধারণ সম্পাদক, দুদক ও সরুপনগর শাহিবাগ জামে মসজিদের সম্মানিত সভাপতি।