সাবেক সচিব ও রাষ্ট্রদূতএর স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল।

সাইদ হাসান আফরানঃ-

গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম সাহেব এর বড় ভাই, সাবেক সচিব ও রাষ্ট্রদূত,বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল কাশেম সাহেবের রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ বুধবার বিকাল ৫ঘটিকায় গজারিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃআহসান উল্লাহ,আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রধান, জামশেদ উল্লাহ আখন্দ,সুমন মেম্বার,দেলোয়ার মেম্বার,মীর মোহাম্মদ হোসেন মেম্বার,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয়,উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার সজল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আজিজুল হক পার্থ,জহির উদ্দিন,হারুন অর রশিদ খাঁন, সুমন ভূঁইয়া, ইকরাম হোসেন প্রমুখ।

শোক সভা ছাড়াও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দিনব্যাপী পবিত্র কোরআন খতম,মিলাদ ,
দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।