সাইদ হাসান আফরানঃ-
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব ও রাষ্ট্রদূত আবুল কাশেমের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে গজারিয়া ইউনিয়নের ঈদগা প্রাঙ্গণে গজারিয়ার এই গর্বিত কৃতি সন্তানের জানাজার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে ।
মরহুম মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জানাযা নামাযের পূর্বে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে, গজারিয়া উপজেলা প্রশাসন ,গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, গজারিয়া প্রেসক্লাবসহ নানা পেশাজীবি সংগঠন এবং দল-মত-নির্বিশেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আবুল কাশেম গজারিয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলা দেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি আমিরুল ইসলামের বড় ভাই । তিনি ১৯৫০ সালের ১ জানুয়ারি গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ।
আবুল কাশেমের ছোট ভাই উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান তিনি মহকুমা ও জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।
তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপির ন্যাশনাল কনসালটেন্ট ও চাকরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুক্তিযোদ্ধা সাবেক সচিব ও রাষ্ট্রদূত আবুল কাশেমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন।
গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সদস্য বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ সহ উপজেলাধীন সকল রাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিক ও হাজার হাজার জনতা ।