করোনায় আক্রান্ত সাবেক সচিব ও রাষ্ট্রদূত আর নেই

সাইদ হাসান আফরানঃ-

মুন্সিগঞ্জর গজারিয়া সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুহাম্মদ আবুল কাশেম(৭১)করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৫০সালের ১জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।পিতা-মৃত মোঃরুস্তম আলী।।
তিনি ১৯৭২সালের সিভিল সার্ভিস পরীক্ষায় পঞ্চম এবং ১৯৭৩সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে তৃতীয় স্থান লাভ করেন।

সরকারী চাকুরী জীবনে তিনি মহকুমা ও জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার,যুগ্ম সচিব,অতিরিক্ত সচিব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীক্ষন ও মূল্যায়ন বিভাগের সচিব।ছিলেন ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপির ন্যাশনাল কনসাল টেন্ট,বেতন ও চাকরি কমিশনের পূর্নকালীন সদস্য ছিলেন।

উল্লেখ্য তিনি গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর ঢাকা বিভাগীয় সভাপতি জনাব আমিরুল ইসলাম এর বড় ভাই।

স্বজ্জন ব্যক্তিত্ব, জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল কাশেম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।