শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল মানববন্ধন
  1. সাইদ হাসান আফরানঃ-

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাখির মোড় এলাকায় শিক্ষার্থী সাদিয়া ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকার সচেতন মহল ও প্রতিবাদী ছাত্র ছাত্রী সমাজ।

সোমবার বিকেল তিনটায় এলাকাবাসীর উদ্যোগে পাখির মোড় এলাকায় আধাঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছে এলাকার বিভিন্ন সচেতন মহল। গজারিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের পরামর্শ আধা ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছেড়ে দিয়ে পাশে অবস্থান নিয়েছেন প্রতিবাদী নারী পুরুষ।

প্রতিবাদকারীদের দাবি আসামি সালাউদ্দিন ও সাগর কে অনতিবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে তাদের এই কর্মসূচি পালিত ।