চাঁপাইনবাবগঞ্জে যুবক-কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একই দিনে এক যুবক ও এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, রহনপুর পৌর এলাকার রহমতপাড়ার সাইদুর রহমানের ছেলে হাসেম আলীর (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা।

তারা জানায়, রহনপুর পৌর এলাকার রহমতপাড়ার লিপু মিয়ার চাতালের প্রাচীরে পলিথিনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

অন্যদিকে শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের মহিসউদ্দিনের মেয়ে জয়নাব (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, মোবাইল কিনে দেয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া হলে সে অভিমান করে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।