মিরকাদিমে কাউন্সিলর প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা প্রার্থীসহ আহত ৫

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মিরকাদিম পৌরসভার সুধারচর ভোট কেন্দ্রের সামনে ৯ নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী হাজী সোহেল মনিরের উপর তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি উটপাখি প্রতীকের গোলম কিবরিয়া রনি বহিরাগত সন্ত্রাসী ও কর্মিসর্মথকদের নিয়ে এই হামলা চালায়।

এসময় হামলাকারীরা কাউন্সিলর প্রার্থী হাজী সোহেল মনির (৪১) ও তার বড় ভাই হাবিবুর রহমান বিপ্লব (৪৩) কে মারধর করে গুরুতর আহত করে। এছাড়াও মজিবুর রহমান (৫৩), ফয়সাল (২১), সজিব (২০) আহত হয়। পরে স্থানীয়রা ও প্রশাসনের সহযোগীতায় তাদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এব্যাপারে আহত কাউন্সিলর প্রার্থী মোঃ হাজী সোহেল মনির বলেন, আমি এবং আমার বড় ভাই বিকালে আমার নির্বাচনী ওয়ার্ডে ভোট কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি উটপাখি প্রতীকের প্রার্থী গোলম কিবরিয়া রনি তার ভাড়াটিয়া সন্ত্রাসীসহ আমার এবং আমার ভাইয়ের উপর অর্তকিত হামলা চালিয়ে ব্যাপাক মারধর করে। পরে পুলিশ এবং স্থানীয় জনতা আমাদের উদ্ধার করে নিয়ে আসে।

এব্যাপারে অভিযুক্ত উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া রনির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, মারামারি ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।