মুন্সীগ‌ঞ্জে মানবাধিকার কর্মী সেলিনা আক্তারের রূহের মাগফিরাতে মিলাদ ও দোয়া

শহিদ শেখ (পাখি)

শ্রীনগরে মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থা, মুন্সীগঞ্জ জেলার কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তারের রূহের মাগফিরাতে মানবাধিকার সংস্থার উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার সময় শ্রীনগর ডাকবাংলো মাকের্টের ২য় তলা মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থা মুন্সীগঞ্জ জেলার কমিটির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ২০ নভেম্বর/২০২০ইং তারিখে এই মানবাধিকার কর্মী সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থা মুন্সীগঞ্জ জেলার কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি দেলোয়ার মাদবর,সাধারন সম্পাদক সুমন আহম্মেদ শাওন, কোষাধক্ষ শেখ আসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ওসমান গনি, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার লিজা,সদস্য আঃ রব, সাংবাদিক এম,এ কাইয়ুম, জাকির লস্কর সহ মানবাধিকার সংস্থার অর্ধশত সদস্যবৃন্দ।