মুন্সীগ‌ঞ্জে শফিউদ্দিনের গণসংযোগ ও দিনপঞ্জিকা বিতরণ

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুরে মাসুম খান শফিউদ্দিনের গণসংযোগ, পথসভা ও দিনপঞ্জিকা বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও দিনপঞ্জিকা বিতরণ করেন। এসময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।

ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে চিত্রকোট ইউনিয়ন থেকে দুর্নীতি, মাদক,সন্ত্রাস মুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রতিজ্ঞাবদ্ধ থাকবো । মাসুম খান শফিউদ্দিন উপজেলা যুবলীগের সদস্য ও বর্তমান ৯নং ওয়ার্ডের মেম্বার।

এ সময় সাথে ছিলেন ওয়াছ খান, মুনছুর বেপারী, রব্বান খান, সিদ্দিক খান, আওয়াল খান, মোখলেস বেপারী, বিল্লাল সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।