মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৫শত দুস্থ্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের খেতেরপাড়ায় বিতরণ অনুষ্ঠিত হয়।
খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আব্দুস সালাম আজাদ বলেন- সে সময় বাকশালী সরকার সমস্ত দলগুলোকে বন্ধ করে, একটি মাত্র দল রাখা হয়েছিলো বাকশাল।
আজকে সে বাকশাল আদলে চলছে বাংলাদেশে সরকার। আজকে কথাবলার অধিকার নাই, কথা বলতে দেওয়া হয় না। সাংবাদিকদের লিখতে দেওয়া হয় না, আমাদের মত বিনমিয় করতে দেওয়া হয় না।
তিনি আরো বলেন রাস্ট্রপতির কাছে আহবায়ন করেছে এই কমিশনারকে বাতিল করার জন্য, অব্যাহতি দেওয়ার জন্য।
এই দুর্নীতিবাজ কমিশনারের মধ্য দিয়েই বাংলাদেশে আবৈধ ভাবে নির্বাচন করা হচ্ছে। নির্বাচন কমিশনের যত অর্থ লুণ্ঠন করা হচ্ছে।
অনুষ্ঠানে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী আনিছুর রহমান আনসু’র সভাপতিত্বে ও মো. আরিফুজ্জামান হাওলাদার লাভলুর সঞ্চালনায় এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এম শুভ আহমেদ, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন হাওলাদার, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক অবাক, থানা যুবদল সাবেক সভাপতি মোক্তার হোসেন খান, থানা স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ অভি, থানা ছাত্রদল সদস্য সচিব রানা হোসেন রনি, থানা তাঁতীদল সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।#