মুন্সীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ শীত বস্ত্র বিতরণ
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানের ইছাপুরায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের হাবু মাকের্ট প্রাঙ্গনে ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সুমন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ছয় শতাধিক লোকের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সুমন মিয়া, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীযুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন মৃধা,আব্দুল কুদ্দুস হাওলাদার, বিক্রমপুর কে.বি.ড্রিগী মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি দোলোয়ার হোসেন হাওলাদার,সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবে সাধারণ সম্পাদক মীর মোশাফ হোসেন সুমন,ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আব্দুল রশিদ রতন, ইছাপুরা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম শেখ,ইছাপুরা ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আলমগরি হোসেন মাস্টার,টিপু,নাহিদ,নাছির প্রমুখ।
সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিযয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁডানো দরকার।
নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। আমি মনে করি এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।