শান্তিপূর্ণ্যভাবে মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু

মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ

তৃতীয় ধাপে মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

ভোট কেন্দ্রের আইনশৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিপি, র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে । এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

এবার পৌরসভা নির্বাচনে একযোগে ২৫ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে যার মধ্যে ১৭ টি কেন্দ্র ঝুকিপূর্ণ্য বলে চিহৃিত করা হয়েছে। তবে ৮ টি ভোট কেন্দ্র রয়েছে সাধারণের তালিকায়

তবে বরাবরের মতই ভোটের প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক নৌকা আর বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীদের মধ্যে। তাছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীও। এছাড়া ৯ টি ওয়ার্ডে ৪০ জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত ৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার পৌরসভায় ২৫ টি ভোট কেন্দ্রের ১৫০ টি বূর্থে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৭৬১ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৬১৩ জন।

এদিকে, মুন্সীগঞ্জ পৌরসভায় এবার আ’লীগের নৌকা প্রতীকে দলীয় প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র হাজী ফয়সাল বিপ্লব, বিএনপির মোঃ শহীদুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মাতপাখা প্রতীকের দলীয় প্রার্থী মোঃ হাফিজ উদ্দিন। এছাড়া নারীকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মজিবুর রহমান ও মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ কাদের মোল্লা।