মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীর বিশাল শোডাউন
মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে বিশাল শোডাউন করেছে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ খায়রুল ইসলাম। বৃহস্পতিবার(২৮ জানুয়ারী) বিকালে শহরের লিচুতলা মোড় থেকে তার সহস্রাধিক সর্মথকদের নিয়ে এই শোডাউন বের করেন।
এসময় তিনি তার নিবার্চনীয় ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলি প্রদক্ষিন করে সাধারণ ভোটারদের মাঝে তার নির্বাচনীয় মার্কা উটপাখির পক্ষে ভোট প্রার্থনা করেন।
আসন্ন ৩০ জানুয়ারী শনিবারের পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী মোঃ খায়রুল ইসলাম বলেন, এবারে নির্বাচনে আমি বিপুল পরিমান ভোটারদের জনসর্মথন পেয়েছি আশা করি আল্লাহর রহমতে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।
আমি জয়ী হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন এবং এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও যুবক এবং নারী উন্নয়নের লক্ষে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে জয়ী হতে পারলে মাদক নির্মূলের পাশাপাশি যুবকদের নিয়ে কাজ করবো যাতে করে তারা মাদক থেকে দুরে থাকে এবং প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে পারে ।
এসময় তার নির্বাচনী শোডাউনে আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি তারেক কাশেম খান মুকুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকিরসহ তার নির্বাচনী ওয়ার্ডের গণমান্য ব্যক্তিবর্গ।
শোডাউন কালে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি পানির বোতল মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ ফরহাদ হোসেন আবিরের সাথে কুশল বিনিময় করেন।