মিরকাদিম পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বিশাল শোডাউন,ভোট চাইলেন পাঞ্চাবী মার্কা
নিজস্ব প্রতিবেদকঃ
মিরকাদিম পৌরসভা নির্বাচনে বিশাল শোডাউন করেছে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মরতুজ আলী হিরা। বুধবার বিকালে তার সর্মথকদের নিয়ে এই শোডাউন বের করেন।
এসময় তিনি তার নিবার্চনীয় ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে সাধারণ ভোটারদের মাঝে তার নির্বাচনীয় মার্কা পাঞ্চাবী ভোট প্রার্থনা করেন।
আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী মরতুজ আলী হিরা, আশা করি এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও যুবক এবং নারী উন্নয়নের লক্ষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে জয়ী হতে পারলে মাদক নির্মূলের পাশাপাশি যুবকদের নিয়ে কাজ করবেন যাতে করে তারা কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে পারেন।