মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বিশাল শোডাউন
মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিশাল শোডাউন করেছে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল হাসান তুষার। শহরের উত্তর ইসলামপুর থেকে তার সর্মথকদের নিয়ে এই শোডাউন করেন।
এসময় তিনি তার নিবার্চনীয় ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে সাধারণ ভোটারদের মাঝে তার নির্বাচনীয় মার্কা পানির বোতল ভোট প্রার্থনা করেন।
আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী শফিকুল হাসান তুষার , আশা করি এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও যুবক এবং নারী উন্নয়নের লক্ষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে জয়ী হতে পারলে মাদক নির্মূলের পাশাপাশি যুবকদের নিয়ে কাজ করবেন যাতে করে তারা কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে পারেন।