মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বিশাল শোডাউন,ভোটা চাইলেন ডা‌লিম মার্কায়

মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিশাল শোডাউন করেছে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হো‌সেন মিন্টু।

বুধবার বিকালে শহরের উত্তর ইসলামপুর থেকে তার সর্মথকদের নিয়ে এই শোডাউন বের করেন। এসময় তিনি তার নিবার্চনীয় ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে সাধারণ ভোটারদের মাঝে তার নির্বাচনীয় মার্কা ডা‌লিম ভোট প্রার্থনা করেন।

আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী আওলাদ হো‌সেন মিন্টু, আশা করি এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও যুবক এবং নারী উন্নয়নের লক্ষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, আসন্ন পৌর নির্বাচনে জয়ী হতে পার‌লে এলাকার অসমাপ্ত কাজ গু‌লো সমাপ্ত কর‌বো ও জনগ‌ণের সেবা কর‌বো, আমা‌কে আপনারা ভোট দি‌য়ে এলাকার উন্নায়‌ন করার সুযোগ ‌দিন।