সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউপি নির্বাচনেকে সামনে রেখে গণসংযোগ করেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন ।
বুধবার বিকাল ৪ টায় ইউনিয়নের কালশুর এলাকা থেকে গনসংযোগ শুরু করে খারশুর বাজার হয়ে নয়াগাঁও গ্রামের হরিপদো মেম্বারের বাড়ি ৪৮ তম শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞে এসে এ গণসংযোগ শেষ হয়। গণসংযোগ কালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহরাব হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যদি আমাকে মনোনয়ন দেন আমি নির্বাচনে জয়ী হবো ইনশাআল্লাহ।
আপনারা আমাকে ভোট ও সমর্থন দিয়ে ইউনিয়নের উন্নয়ন করার সুযোগ দিন। এসময় উপস্থিত ছিলেন নয়াগাঁও খারশুর মন্দিরের সভাপতি জীবন মন্ডলের, সাধারণ সম্পাদক খোকন মন্ডল, সিরাজদিখান উপজেলা সেছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, চিত্রকোট ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলম খান,
সাধারণ সম্পাদক উজ্জল দেওয়ান, চিত্রকোট ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সমির বাড়ই, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি রাকিব হাসন সুমন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মোঃ জুয়েল, তাঁতীলীগ সভাপতি মোঃ লিটনসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।