মুন্সীগ‌ঞ্জে বেপরোয়া গতির বাস কেড়ে নিল একটি তাজা প্রাণ

গজা‌রিয়া প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় দুই সন্তানের জননী আসমা আক্তার (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত আসমা আক্তার গজারিয়া উপজেলার
হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী, দুই সন্তানের জননী।

সোমবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী আল আরাফাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮৮৮২) আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে জামালদি বাস স্ট্যান্ড এলাকায় অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পথচারী আসমা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।