ঘনকুয়াশায় সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু : দুর্ভোগে  যাত্রীরা
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঘনকুয়াশায় টানা সাড়ে ৯ ঘন্টা বন্ধা থাকার ফেরি চলাচল শুরু হয়েছে
দক্ষিন বঙ্গের ২১ জেলার প্রবেশ ডোর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। এর আগে শনিবার দিবাগত গর্ভির রাত ২ টার দিকে ঘন কুয়াশার কারনে দূর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
পরে কুয়াশা কেটে গেলে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রী ও পন্যবাহী যানবাহনসহ মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয় ৫ টি ফরি। এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় কনকনে শীতে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। এতে উভয় পাড়ে পারাপার অপেক্ষায় আটকে পরে ছোট-বড় ৬ শতাধিক যনবাহন।
 বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান,শনিবার দিবগত গর্ভির রাত ২টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের এক ফুট অদুরে  দিক বিকন নির্দেশনামূলক বয়া বাতি অস্পষ্ট হয়ে আসে।
এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরি চালকরা ফেরিগুলো, দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। পরে আব রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচলা স্বাভাবিক হয়।
শিমুলিয়া ঘাটে যাত্রী ও পন্যববাহী ছোট-বড় ৩ শতাধিক যানবাহন পারাপার অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।