সিরাজদিখানে গৃহহীনদের মাঝে ঘর ও জমি হস্তান্তর

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সারা বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রতি উপজেলার ন্যায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ টি ঘর এবং প্রতিজনকে ২ শতাংশ জমির নামজারী সহ কাগজ পত্র হস্তান্তর করা হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমুস শোয়েব, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম,
সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম,
সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।