ঘনকুয়াশার কারণে সাড়ে ৭ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরী চলাচল
রিপোর্টঃ মোঃ জাফর মিয়া
দক্ষিন বঙ্গের অন্যতম নৌপথ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সকল ফেরী চলাচল শুরু হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বন্ধ ছিল, এ নৌরুটের সকল প্রকার ফেরী।
প্রতিনিনের মত ঘন কুয়াশার কারণে এক ফুট অদুরে দিকমার্ক সিগন্যাল না দেখার কারনে হুমরি খেয়ে-পড়েন ফেরী মাষ্টার রা তাৎক্ষনিক ভাবে দূর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ ফেরী চলাচল বন্ধ রাখেন।
মাওয়া বিআইডব্লিউটিসি মেরিন অফিসার মোঃ আহম্মেদ আলী জানান, কুয়াশার কারণে গেল মধ্যেরাত থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৭ ঘন্টা,ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১৬ টি ফেরী দিয়ে পারাপার হচ্ছে। ঘাট এলাকায় ৪শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষামান রয়েছে ।