মুন্সীগ‌ঞ্জে কাউন্সিলর প্রার্থী হোসনে আরা’র নির্বাচনী শোডাউন

রি‌পোর্টঃ মোঃ জাফর মিয়া

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪. ৫ ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হোসনে আরা বেগমের নির্বাচনী শোডাউন করেছেন। গতকাল শুক্রবার দুপুর ৩ থেকে সন্ধ্যা পর্যন্ত করে ৫ শতাধিক কর্মী, সমর্থক নিয়ে ২ ঘন্টাব্যাপী শোডাউন করেন৷

এ সময়ে তিনি নিজ এলাকা শিলমন্দি থেকে কর্মী, সমর্থক নিয়ে ভিটি শিলমন্দি, রনছ, রনছ হাওলাপাড়া, ছোট কাটাখালী,হাওলাপাড়া,
পারুলপাড়া,রনছেরপুল,বৈখর,বিলেরকানি,পশ্চিম দেওভোগ হয়ে দেওভোগ বাজার এলাকায় গিয়ে নির্বাচনী শোডাউন শেষ করেন।

এ সময় কাউন্সিলর প্রার্থী হোসনে আরা আগামী ৩০ শে জানুয়ারি ২০২১ শনিবার অটোরিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তৃতীয় বারের মতো জনগণের সেবা করার সুযোগ চান।

এ সময়ে উপস্থিত ছিলেন শিলমন্দি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী বদিউজ্জামান, সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম তপন, মো. মতিউর রহমান কোত্তাল, তোফাজ্জল হোসেন মোল্লা, মো. শরীফ খালাসীসহ পৌর ৪. ৫ ও ৬ ওয়ার্ডের গর্ণমান্য ব্যাক্তিবর্গ।

শোডাউন শেষে কাউন্সিলর প্রার্থী হোসনে আরা বেগম বলেন, আপনারা পুনরায় আমাকে নির্বাচনে প্রার্থী করেছেন। আমি গত দশ বছরের বেশি আপনাদের পাশে ছিলাম। কেহ আমাকে আপা ভাবি বলে ডেকেছেন। আমার প্রতীক অটোরিক্সা, মেহনতী মানুষের মার্কা অটোরিক্সা মার্কা।আপনারা অটোরিক্সা মার্কায় ভোট দিয়ে, অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করুন।