মুন্সীগঞ্জে ক্রীড়া পুরুস্কার ও  বেদেদের মাঝে ডিআইজির কম্বল  বিতরণ
রি‌পোর্টঃ মোঃ জাফর মিয়া,

মুন্সীগঞ্জে ক্রীড়া পুরুস্কার বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান।

বুধবার সন্ধ্যায় সদর ট্রাফিক অফিসের মাঠে জেলা পুলিশ আয়োজীত ব্যাডমিন্টন টুনামেন্টের বিজয়ীদের মাঝে ও  বিকালে জেলা পুলিশ লাইনে বিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে এই পুরুস্কার বিতরণ করেন।

এর আগে বিকালে তিনি  অসহায় দরিদ্র জনগোষ্ঠীর শতাধিক পরিবারের  মাঝে কম্বল বিতরণ করেন।

বুধবার বিকালে সদর উপজেলার মিরকাদিমের উত্তরণ ফাউন্ডেশন ও জেলা পুলিশের উদ্যোগে বেদে পল্লীর শতাধিক অসহায় শীর্তাত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার,আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহাম্মেদ রাসেল, পিবিআই পুলিশের এসপি আনোয়ার হোসেন।

নৌ-পুলিশের এসপি মিনা মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন আবুল কালাম আজাদ,অতিরিক্তত পুলিশ সুপার( সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবাক্কার সিদ্দিক,জেলা গোয়েন্দ সংস্থা ডিবি পুলিশের (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুন,মিরকাদিম পৌর কাউন্সিলর মোঃ হারুন অর রশিদসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।