রিপোর্টঃ মোঃ জাফর মিয়া,
মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে বিশাল শোডাউন করেছে ১.২.৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রাথী ও বর্তমান কাউন্সিলর নার্গিস আক্তার। বুধবার সকালে শরের হাটলক্ষিগঞ্জ থেকে তার সর্মথকদের নিয়ে এই শোডাউন বের করেন।
এসময় তিনি তার নিবার্চনীয় ১.২.৩. নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে সাধারণ ভোটারদের মাঝে তার নির্বাচনীয় মার্কা আনারসে ভোট প্রার্থনা করেন। তার নির্বাচনীয় শোডাউনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার বলেন,বিগত নির্বাচনে আমার নির্বাচনীয় এলাকার ভোটারগণ আমাকে বিপুর ভোটে জয়যুক্ত করেছে।
আশা করি এবারও তারা এলাকার উন্নয়নের স্বার্থে এবং নারীদের নিরাপত্তা জোরদার ও নারী উন্নয়নের লক্ষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন,আসন্ন পৌর নির্বাচনে জয়ী হতে পারলে মাদক নির্মূলের পাশাপাশি যুবকদের নিয়ে কাজ করবেন যাতে করে তারা কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে পারেন।