রুবেল মাদবরঃ
দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে ১৮ জানুয়ারি ২০২০সোমবার। একই সঙ্গে এশিয়ান রেডিও ৯০.৮ এফএমের জন্মদিন ছিলো। রবিবার রাতে কেক কেটে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
এ সময় এশিয়ান টেলিভিশনের পথচলায় সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মো: হারুন-উর-রশীদ সিআইপি, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা শেখ রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ রশীদ পারভেজ, জিএম শাহ রেজাউল মাহমুদ ও চিফ রিপোর্টার হাবিবুর রহমান পলাশ।
এসময় এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো: হারুন-উর-রশীদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ জুবায়দা নাজনীন চৌধুরী।