মুন্সীগ‌ঞ্জে ভোটারদের বাড়ী বাড়ী কাউন্সিলর প্রার্থী মোঃ শফিকুল হাসান তুষার

মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ

ব্যস্ত সময় পার করছে মুন্সীগঞ্জ পৌর নির্বাচনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ শফিকুল হাসান তুষার । তিনি তার নিবার্চনীয় এলাকা ৭ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর,নয়াপাড়া ও মোল্লাচর এলাকার সাধারণ ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তার পানির বোতল মার্কায় ভোট প্রার্থনা করছেন।

এতে ভোটারদের ব্যাপক সারাও পাচ্ছেন তিনি। এছাড়াও তার নির্বাচনীয় পোষ্টার ফেস্টুনে ছেয়েগেছে পুরো নির্বাচনীয় এলাকা।

আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে তিনি।

এছাড়াও ওয়ার্ডটিতে একাধিক কাউন্সিলর প্রার্থী তাদের প্রচারণা চালীয়ে যাচ্ছেন।