উট পাখি মার্কা নিয়ে ভোটারদের বাড়ী বাড়ী কাউন্সিলর প্রার্থী মোঃ খায়রুল ইসলাম
মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ
ব্যস্ত সময় পার করছে মুন্সীগঞ্জ পৌর নির্বাচনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ খয়রুল ইসলাম। তিনি তার নিবার্চনীয় এলাকা ১ নং ওয়ার্ডের কোটগাও,মাঠপাড়া ও দক্ষিন কোটগাও এলাকার সাধারণ ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তার উট পাখি মার্কায় ভোট প্রার্থনা করছেন। এতে ভোটারদের ব্যাপক সারাও পাচ্ছেন তিনি। এছাড়াও তার নির্বাচনীয় পোষ্টার ফেস্টুনে ছেয়েগেছে পুরো নির্বাচনীয় এলাকা।
আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী মোঃ খয়রুল ইসলাম বলেন, আমি আমার নির্বাচনীয় ওয়ার্ডের যেখানেই যাচ্ছি ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি।
আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে এলাকার মাদক নির্মূলের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখবো।
এছাড়াও ওয়ার্ডটিতে একাধিক কাউন্সিলর প্রার্থী তাদের প্রচারণা চালীয়ে যাচ্ছেন।