মিরকাদিম পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প‌দে মনোনয়ন জমা যার‌া। 

রু‌বেল মাদবর, ম‌ুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা নির্বাচনে ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও গতকাল জমাদানের শেষ দিনে ৬ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গতকাল ১৭ই জানুয়ারী রোববার সন্ধ্যা ৫ টা পর্যন্ত মেয়র পদে ৬ জন প্রার্থী জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছে।

উল্লেখ্য, ৭ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কিন্তু মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী শামসুর রহমান মনোনয়ন পত্র জমা দেননি।

এই ৬ জন মেয়র প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান, মিরকাদিম পৌরসভার বর্তমান মেয়র শহীদুল ইসলাম শাহীন, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, স্বতন্ত্র প্রার্থী মনসুর আহমেদ কালাম ও মনিরুজ্জামান শরীফ।

বিশেষভাবে উল্লেখ্য, কাউন্সিলর পদে মোট ৪৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী কাউন্সিলর হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।