মুন্সীগ‌ঞ্জে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান মৃধার মতবিনিময় সভা

সিরাজদিখান, প্রতিনিধিঃ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আনিছুর রহমান মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় ইউনিয়নের মালামত গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মোঃ মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আনিছুর রহমান মৃধা।
মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক একে রিপনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

মালামত জামে মসজিদের সভাপতি রতন বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকমল হোসেন সুবল, ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহাতাব উদ্দিন, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি কালাচাঁন মোল্লা।

মালখানগর ইউনিয়ন শ্রমিক নেতা আবু তাহের হোসেন, দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন শ্যামল প্রমুখ।