সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধার করা ইয়াবা।
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭)।
র্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের
গেটের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।