সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপিনেতা মো. ইকবাল হোসেন নিজ জমি দান করে রাস্তায় তৈরি করে দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জন সাধারনের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয়।
উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ। রাস্তাটি উপজেলার মালখানগর ইউনিয়নের নগরফুরসাইল ও ফেকনেসার ২ গ্রামের ৭টি পরিবারের শতাধিক লোকজনের চলাচল করতে পারবে এ সময়ে অন্যান দের মধ্যে উপস্থিত ছিলেন আনিছুর রহমান মৃধা,
ইউ পি সদস্য হারুন আর রশিদ মোল্লা, কোরবান আলী, সাবেক মেম্বার দুদু হোসেন দেওয়ান, সমাজ সেবক দেলোয়ার হোসেন মোল্লা, মিয়া চান মোল্লা, জয়নাল আবেদিন মোল্লা, আবদুল কাদের মোল্লা, ইউনিয়ন আ’লীগ দপ্তর সম্পাদক এ কে রিপন , মাহাতাব উদ্দিন, কালা চান মোল্লা, হেলথ কেয়ার হাসপাতালে পরিচালক মোক্তার হোসেন প্রমুখ।#