কিশোর-কিশোরীর বিষপান করে আত্মহত্যাভ
নিজস্ব প্রতিবেদকঃ
প্রেমের সম্পক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় পটুয়াখালীতে এক কিশোর প্রেমিক প্রেমিকা একসাথে ‘বিষপানে আত্মহত্যা’ করেছে। নিহত কিশোর (১৬) ও কিশোরী (১৫) দুজনের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বড়বাইজদিয়া ইউনিয়নে। তারা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেছেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
প্রতিকী ছবিপ্রতিকী ছবিকলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।