শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু। মুন্সিগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন, যশলং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা। মুন্সীগ‌ঞ্জে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে অবসর সংবর্ধনা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান। সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়।
Headline
Wellcome to our website...
মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু।
/ ৫৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

তা‌নিয়া আক্তার, মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— মো. সোপান (২৪), পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে এবং মো. আজওয়াদ (২৩), ঢাকার মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রিপনের ছেলে। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩-১৫ জন শিক্ষার্থী সোপানের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৪টার দিকে তাদের কয়েকজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। এ সময় আজওয়াদ পা পিছলে পানিতে পড়ে যান।

তিনি সাঁতার না জানায় ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান সোপান। কিন্তু একপর্যায়ে তারা দু’জনই পানিতে তলিয়ে যান। পরে বন্ধু ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হলেও পথিমধ্যে জানতে পারেন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে ফিরে আসেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

২২.০৫.২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page