বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবিউল-(news design test) মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ ।
Headline
Wellcome to our website...
তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়।
/ ৪২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন

রু‌বেল মাদবর,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় তরুণ প্রজন্মের মধ্যে ভূমি বিষয়ে জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দিতে ‘ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৯ মে) টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সকাল ৯টায় টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দলীয় কুইজ প্রতিযোগিতা। ভূমি ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক পরিবেশ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফা ইসরাত সারিতা। দ্বিতীয় হয় কাঠাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইভা আক্তার এবং তৃতীয় স্থান লাভ করে পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অর্ণব দত্ত নীল।

দলীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। যৌথভাবে তৃতীয় হয় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভূমি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যতে ভূমি-সংক্রান্ত জটিলতা মোকাবিলায় সহায়ক হবে।

বক্তারা আরও বলেন, ভূমি শুধু সম্পদ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের ভিত্তি। জমি কেনাবেচা, রেজিস্ট্রেশন, নামজারি, উত্তরাধিকার ও ভূমি কর প্রদানের ক্ষেত্রে সঠিক জ্ঞানের অভাবে সাধারণ মানুষ প্রায়ই হয়রানি ও প্রতারণার শিকার হন। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে ভূমি সচেতনতা ছড়িয়ে দিতে এ উদ্যোগ সময়োপযোগী ভূমিকা রাখবে।

ডিজিটাল ভূমিসেবা চালু থাকলেও তথ্যের অভাবে অনেক মানুষ এখনো সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে ভূমি-সংক্রান্ত হয়রানি থেকে মুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।

আয়োজক সূত্রে জানা যায়, ভূমি সেবা মেলার অংশ হিসেবে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫০ শিক্ষার্থীর মধ্যে ভূমি বিষয়ক তথ্যসম্বলিত পুস্তিকা বিতরণ করা হয়েছে। গত ১৭ মে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও প্রাথমিক কুইজের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা ১৯ মে ফাইনাল পর্বে অংশ নেয়। এবারের আয়োজনে একক কুইজে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং দলীয় পর্যায়ে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

নাগরিক সচেতনতা তৈরির সামাজিক উদ্যোগ হিসেবে আয়োজনটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

১৯-০৫-২৬ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page