বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবিউল-(news design test) মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Headline
Wellcome to our website...
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬।
/ ৩৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬।

প্রযুক্তিনির্ভর ও সহজ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের দোরগোড়ায়  পৌঁছে দিতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় ছিল নানা আয়োজন।

ট‌ং‌গিবা‌ড়ি উপজেলা নির্বাহী অফিসারের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ভূমিসেবা মেলা-২০২৬।
মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। টং‌গিবা‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্ব এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। টং‌গিবা‌ড়ি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফের সঞ্চালনায়

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সহসভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার হোসেন লাকরিয়া, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম জহিরুল ইসলাম লেলিন এবং সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখসহ আরো অ‌নে‌কেই।

মেলায় সাধারণ মানুষের জন্য স্থাপন করা হয় ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন খতিয়ান যাচাই, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ সেবার একাধিক ডিজিটাল বুথ।

দিনব্যাপী এসব বুথে সেবা নিতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভূমি সংক্রান্ত জটিলতা দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেওয়া হয় হাতে-কলমে প্রশিক্ষণও।

আয়োজকরা বলছেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকারের ডিজিটাল কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। নানা আয়োজন, জনসম্পৃক্ততা ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে টংগিবাড়ীতে সফলভাবে উদযাপিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page