বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন Notice: Please configure GTranslate from WP-Admin -> Settings -> GTranslate to see it in action.
Headline
মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ । তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন। মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
Headline
Wellcome to our website...
অসহায় বৃদ্ধার ঘর মেরামত করে দিল সামাজিক সংগঠন “মানব কল্যাণ পরিবার।
/ ০ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়ার পারজার মাঠ সংলগ্ন এলাকার এক অসহায় বৃদ্ধা নারী, মৃত কালাচান খন্দকারের স্ত্রী, দীর্ঘদিন ধরে একটি ভাঙ্গা ঘরে বসবাস করছিলেন। সমাজসেবামূলক সংগঠন মানব কল্যাণ পরিবার ও সংগঠনের একদল প্রবাসী তরুণের আর্থিক সহায়তায় সম্প্রতি তার পুরাতন ঘরটি নতুন করে মেরামত করে দেওয়া হয়।

সংগঠনটির সদস্যরা জানান, প্রবাসে থাকা তরুণদের কষ্টার্জিত অর্থে ঘরটির মেরামত কাজ সম্পন্ন করা হয় চলতি মাসের ১৭ তারিখে। এতে বৃদ্ধা নারী নতুনভাবে বসবাসের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত।

মানব কল্যাণ পরিবার একটি অরাজনৈতিক, মানবিক ও সমাজসেবামূলক সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতাদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, “আমরা বিনা স্বার্থে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবা করে যেতে চাই।”

সম্প্রতি সংগঠনটি প্রবাসী তরুণদের অংশগ্রহণে সমাজের অসহায় মানুষদের সহযোগিতা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা শুরু করেছে।সংগঠনটির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মানবকল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রনি খান বলেন, আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোসহ সমাজের সার্বিক উন্নয়নে লক্ষ্যে “মানব কল্যাণ পরিবার” প্রতিষ্ঠা করা হয়েছে। মানব সেবা একটি মহৎ কাজ।তাই আমরা নিঃস্বার্থে মানুষের জন্য সেই মহৎ কাজটিই করে যেতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page