তানিয়া আক্তার, মুন্সীগঞ্জঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার দাবীতে মুন্সীগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্দোগে শনিবার বেলা ১১ টায় শ্রীনগরের ডাকবাংলো মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে বক্তব্য রাখেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক শেখ আসলাম,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাদক্ষ্য আসাদুজ্জামান জীবন, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন,
শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজ বংশী,শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম ইসলাম নিটুল,সাংবাদিক আমিনুল ইসলাম মাসুম,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদার,
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মো:আল আমিন, কার্য্যকারী সদস্য মো:জাকির লস্কর,মো:তরিকুল ইসলামসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তরা এ সময়ে তুহিনসহ সহ সকল নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
তাং০৯.০৮.২৫ইং