মুন্সিগঞ্জে জুলাই মেমোরি স্ট্যাম্প নির্মানের কাজ শুরু

‌মোঃ শা‌হিন পাঠান, মুন্সীগঞ্জঃ

মুন্সিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৩শহীদের স্মরণে ৩টি জুলাই মেমোরি স্ট্যাম্প নির্মানের কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে আন্দোলনের স্মৃতিবিজড়িত শহরের কৃষিব্যাংক সংলগ্ন সড়কে মেমোরি স্ট্যাম্পের কাজের উদ্ধোধন করা হয়। একে একে একটি তিনটি স্ট্যাম্প নির্মাণের উদ্ধোধন করেন শহীদ সজল, ডিপজল ও রিয়াজুলের স্বজনরা।

এসময় উপস্থিত ছিলের, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, শরীফ উল্যাহ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব প্রমুখ।

এলজিইডি মুন্সিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, জেলা পরিষদের অর্থায়নে
স্থানীয় সরকার বিভাগ মাধ্যে মেমোরি স্ট্যাম্প গুলো নির্মান করা হবে। পাথর কনক্রিটের স্ট্যাম্পটি ৮ফিট দৈর্ঘ্য ও ২ফুট প্রস্থ হবে। এতে শহীদের নাম,জন্ম ও মৃত্যুর ঘটনার সংক্ষিপ্ত ইতিহাস থাকবে।