শাহিন পাঠান, মুন্সীগঞ্জঃ
সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি,গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ,মাসুদ রানা, ও মোঃমজিবুর দেওয়ান এর সন্ধালনায় বৃহস্পতিবার বিকাল চারটায় বিক্ষোভ মিছিলটি বিএনপি কায্যালয়ের সামন থকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী সহিদমিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ মাসুদ রানা বলেন, একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা উদ্বেগজনক। এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।