মো: শহিদুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
সোশাল মিডিয়ায় ৩ মিনিট ১১ সেকেন্ড এর একটি কল রেকর্ড ভেসে বেড়াচ্ছে। তাতে গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে দুঃসময়ে কর্মীর পরীক্ষা দেওয়ার সময় হয়েছে।
আল্লাহ যদি আমাদের ক্ষমা করে নেত্রীকে আমরা দেশে আনবো। আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা তরুনরা আছি তারা ঐক্যবদ্ধ ভাবে আসবো বলে মন্তব্য করেছেন তিনি।
গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে জুলাই আন্দোলনের অনেক নেতাকর্মীরাই অবাক হয়েছন।
ভাইরাল ওই রেকর্ডে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় বাংলাদেশে যে অন্যায় লুটপাট হচ্ছে বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের রক্তকে তারা কিভাবে অপমান করতেছে। আজকে নাকি ছাত্ররা দেশের গার্জিয়ান আমরাও বাপ হয়েছি আমাদের সন্তানরাও ছাত্র রয়েছে।
যেই সব ছাত্ররা তার বাবা-মাকে অপমান করে সেই সব কুলাংগাররা কখনো ছাত্র হতে পারেনা। সেই কুলাংগার যদি ছাত্র হয় তাহলে সে কেন তার পিতা মাতাকে মানে না,তার শিক্ষককে মানেনা, সমাজে যে সব সম্মানী ব্যক্তি আছে তাদের মানেনা।
তিনি বলেন, সেই সব কুলাংগার নামধারী ছাত্রদের ভবিষ্যতে কি করতে হবে সেই প্রস্ততি আমরা নিয়ে রাখছি।
আমাদের যিনি প্রধান আমাদের গাইড লাইন দিচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ড,ইউনিয়ন, উপজেলা, আমাদের জেলা এবং নগর চারিদিক দিয়ে দেশ ও দেশের মানচিত্র রক্ষার্ত্রে এবং বঙ্গবন্ধুর আদর্শকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য যা প্রয়োজন আমরা প্রস্ততি নিয়েছি। যা যা প্রয়োজন সঠিক সময়ে সব প্রস্তত করা আছে।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন,আজকে যারা গ্রুপে আছেন বা বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি ,দেশের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়,দেশের মানুষ কিভাবে সুফল পাবে এই মানচিত্রে উন্নয়নের ধারা কিভাবে প্রভাবিত হবে এর জন্য যা প্রয়োজন তাই করতে হবে। খেয়াল রাখতে হবে এতে যেন কেউ প্রতারিত না হয়।
তিনি বলেন, আজকে আমাদের মানুষ সারারাত সজাগ থাকে। আমাদের নেতাকর্মীরা বাড়ী ছাড়া, ঘর ছাড়া। আল্লাহর কসম দিয়ে বলতেছি মুসলমানদেরকে এবং যার যার ধর্ম ব্যবস্থা এবং বাবা-মার ইজ্জত রক্ষার্থে এবং সন্তানের ইজ্জত রক্ষার্থে যা প্রয়োজন তাই করবো। সময় পরিস্থিতি খুব দ্রুত কাছে আসছে। আপনারা সঠিক সময়ে এগুলো জানবেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা দিন তারিখ এবং সময় বলে দিবো। কেউ যেন বিভভ্রান্ত না করে। সঠিক সময়ে আমাদের টিমদেরকে রক্ষা করার জন্য আমাদের ভাইদেরকে যারা মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে, জেল খাটিয়েছে, আমাদের মা বোনদেরকে যারা অপমান করেছে এগুলোর কিভাবে প্রতিশোধ নিতে হয় তা শুধু ওইদিন দেখবেন।
জাহাঙ্গীর বলেন,যারা আজকে মব করছে তারা যদি মানুষ হয় আমরাও মানুষ। আমি মুসলমান হিসেবে বলছি আল্লাহকে হাজির নাজির এবং আল্লাহর ওপর ভরসা রাইখা বলছি খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা সমাধান করে দিবো। এর জন্য যার যার এলাকায় বিশ্বস্ত নেতা আছে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন জাহাঙ্গীর।
গাজীপুর প্রতিনিধি
১২/০৭/২০২৫ ইং