মেডিস্টার ডায়াগনস্টিক ও ভিশন আই কেয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের পঞ্চসারে মেডিস্টার ডায়াগনস্টিক ও ভিশন আই কেয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রবিবার ০৬ জুলাই পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি ও ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড জাহাঙ্গীর এজেন্সির ব্যবস্থাপনা, যুব ধ্বনি সমাজ কল্যাণ সংঘ, ইকবাল ফাউন্ডেশন মুন্সিগঞ্জ আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সার্জারি বিশেষজ্ঞ সাদিয়া রসুল প্রিয়াঙ্কা, স্ত্রী গাইনি রোগ ও বিশেষজ্ঞ ডাঃ আয়েশা হোসেন সাদিয়া ,

মেডিসিন নিউরোসার্জন, স্পাইন বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফরিদ রায়হান,চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শাহিন আলম, এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।
তিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪শ সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এ সময় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্পের উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ও যুব ধ্বনি সমাজ কল্যাণ সংঘের সভাপতি জিতু রায়, সাধারণ সম্পাদক হাবিব হাজারী পঞ্চসার ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ডালিম,

সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ , পঞ্চসার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভিশন আই কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফারজান সুমন , জালাল উদ্দিন মুন্না , মেডিস্টার ডায়াগনস্টিক কেয়ার এর জেনারেল মোহাম্মদ মজিউর রহমান সীমান্ত, মার্কেটিং অফিসার গন ।