নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন মিরকাদিম পৌর বিএনপি তৃনমূল নেতাকর্মীরা।
জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও সাবেক (সদ্য) সদস্য সচিব মুন্সীগঞ্জ জেলা বিএনপি মোঃ কামরুজ্জামান রতনের পক্ষে মিরকাদিম পৌর বিএনপির তৃনমূল নেতা কর্মীদের আয়োজনে শনিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাচ শতাধিক এতিম বাচ্চাদের মাঝে তবারক ও এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরকাদিম সাবেক ছাএ দলের সভাপতি,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপি মোঃ বিপ্লব মাহামুদ,
সাবেক সাধারণ সম্পাদক মিরকাদিম পৌর ৩নং ওয়ার্ড বিএনপি মোঃ শিপন জমিদার, সাবেক সহ সভাপতি মিরকাদিম পৌর মোঃ গিয়াসউদ্দিন,মুন্সীগঞ্জ জেলা সদস্য যুবদল ও যুগ্ন আহবায়ক মিরকাদিম পৌর যুবদল মোঃ নজরুল ইসলাম, মিরকাদিম পৌর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিপন ,
মোঃ জাহাঙ্গির, নয়ন মাদবর, রাজিব আহম্মেদ, রাজির আহম্মেদ মোশারফ বেপারী, মোঃ ইমরান মোঃ দেলোয়ার, ইমরান কাজী খোকন মুন্সি সহ তৃনমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা ছাড়াও সকল শ্রেণীপেশার মানুষের সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া করা হয়।