মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন।
মোঃ শাহিন মিয়া, মুন্সীগঞ্জ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা (জিসপ) । দিবসটি উপলক্ষে সকাল থেকে মিলাদ দোয়া মাহফিলের পাশাপাশি রান্নাকরা খাবার বিতরণ করেন তারা।
৩০শে মে শুক্রবার বাদ জুম্মা মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প পশ্চিম পাশে প্লাজা সংলগ্ন সংগঠনটির জেলা কার্যালয়ের উদ্যোগে পালন করা হয় এই কর্মসূচি ।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের পাশাপাশি গণভোজের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা ছাড়াও সকল শ্রেণীপেশার মানুষের সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া করা হয়।