মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ প্রথম বারের মতো মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন।
দিবসটি উপলক্ষে সকাল থেকে মিলাদ দোয়া মাহফিলের পাশাপাশি রান্নাকরা খাবার বিতরণ করেন তারা। শুক্রবার সকাল ৬ টা থেকে মুন্সীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায়
সংগঠনটির জেলা কার্যালয়ের উদ্যোগে পালন করা হয়
এই কর্মসূচি ।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের পাশাপাশি গণভোজের আয়োজন করা হয়। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে দোয়া মাহফিলে নৌ-যান শ্রমিক ও কর্মচারি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা ছাড়াও সকল শ্রেণীপেশার মানুষের সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া করা হয়।