বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন Notice: Please configure GTranslate from WP-Admin -> Settings -> GTranslate to see it in action.
Headline
মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ । তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন। মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
Headline
Wellcome to our website...
শ্রীনগরের ফৈনপুরে বেপরোয়া অটোর ধাক্কায় পথচারী আহত, ঢাকায় রেফার।
/ ৬২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফৈনপুর এলাকায় বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় ওয়াসিম শেখ (৪৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৯টার সময় শ্রীনগর-গোয়ালিমন্দ্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ওয়াসিম শেখ ফৈনপুর এলাকার মৃত বজলুর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ করে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।”
এ বিষয়ে শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page