মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পতে রক্ষা পেয়েছে শতশত যাত্রী।

ঢাকা থেকে চাঁদপুর গামী এম ভি মূয়র-৭ ও শরিয়তপুরের নড়িয়া থেকে বালু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন এম ভি রেদোয়ার রিয়াজ-১ নামের বালুবাহী বাল্কহেডটি।

পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে কাছে ধলেশ্বরী নদীতে ঘটে এই সংঘর্ষের ঘটনা। পরে ঈগল নামের অপর একটি যাত্রীবাহীর লঞ্চের সাহায্যে দূর্ঘটনা কবলিত মূয়র-৭ এর যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়৷

এঘটনায় দূর্ঘটনা কবলীত যাত্রীবাহী লঞ্চ মূয়র-৭ এর সামনের তল দেশে ঢুকে গেছে এম ভি রেদোয়ান রিয়াজ -১ নামের বালুবর্তী বাল্কহেডটি একাংশ। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা না গেলে পুরোপুরি ডুবে যেতে পারে বাল্কহেডটি।

ইতিমধ্যে উদ্ধার অভিযানে যোগ দিযেছে বিআইডব্লিউটিএ ও ফায়রা সার্ভিসের উদ্ধার কারী টিম।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বাল্কহেডের সাথে সংঘর্ষে লঞ্চটির সামনে অংশের তলদেশে একটি ফুটো হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।